আহত ইরানের প্রত্যাঘাতে কাঁপছে মধ্যপ্রাচ্য!
সোমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়লো। আরব আমিরশাহির আবু ধাবি, কাতারের রাজধানী দোহা, বাহারিনের রাজধানীতে লাগাতার বিস্ফোরণের শব্দ, কান পাতা দায়। আহত বাঘের মতো ভয়ংকর প্রত্যাঘাত করছে ইরান। মধ্যপ্রাচ্যের একাধিক জায়গা জুড়ে ইরানের গোলাগুলি চলেছে। বিস্তারিত এলাকায় জুড়ে আতঙ্কের পরিবেশ। শুধু মধ্যপ্রাচ্য নয় ইজরায়েলের জেরুজালেম, তেল আভিভেও ইজরায়েল হামলা করেছে, ইজরায়েলি সেনার দাবী ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোরা হচ্ছে। ইরান থেকে নিক্ষেপ করা অনেক গুলি ক্ষেপণাস্ত্র আকাশে ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে এ বিষয়ে দাবি করেছে ইজরায়েলের সেনা। তেল আভিভে লাগাতার বেজেছে সাইরন।
