এসআইআর ইস্যুতে দিনহাটায় তৃণমূলের অনশন, বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ উদয়ন গুহের।

দিনহাটা, ৯ মার্চ: এসআইআর ইস্যুতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের দুই ধারে তীব্র আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে আজ গণ অনশন কর্মসূচি শুরু করা হয়েছে, যা এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই অনশন কর্মসূচিতে উপস্থিত থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। মন্ত্রীর নেতৃত্বে দলের বিভিন্ন ব্লক নেতৃত্ব থেকে শুরু করে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কটাক্ষ করে মন্ত্রী উদয়ন গুহ বলেন, “ভ্যানিশ কুমারের তেল আর কাজে আসবে না।” তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং অভিযোগ করেন, এসআইআর ইস্যুতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *