তপসিখাতায় রাইস মিলের দুর্গন্ধে প্রাণ অষ্টাগত বাধ্য হয়েই পদ অবরোধ

আলিপুরদুয়ার, বিদ্যুৎ দাস: ব্যাপারটা য্যানো ঠিক দারোগা এবং হাবু কবিতার মতোই, সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাতে প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে।
তপসিখাতায় রাইস মিলের দুর্গন্ধে প্রাণ অষ্টাগত বাধ্য হয়েই পদ অবরোধ। এদিন বেলা তিনটা নাগাদ আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ করেন তপশিখাতা এলাকায় স্থানীয় জনসাধারণ আট থেকে আশি সকলেই। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকে রাইস মিলের গন্ধে অতিষ্ট তারা।
বহুবার এই নিয়ে অনুরোধ করলেও কাজ হয়নি মোটেও।
মিলের পচা জল পাকা রাস্তার পাশ হয়ে বয়ে যায় তপসিখাতা চৌপথী এলাকায় বহু মানুষের বসবাস পাশেই তপসিখাতা হাই স্কুল একদিন তপসিখাতা শালবাড়ি আয়ুস হসপিটালের মৃল রাস্তার পাশেই এই জলের নালা পচা গন্ধে য্যানো মাছিদের জনগোষ্ঠী।
এই নিয়ে আগেও একবার আন্দোলন করেন স্থানীয়রা তবে মিল মালিকের প্রতিশ্রুতির রয়ে যায় কিছুদিন গন্ধ কম হলেও দিনদিন তা বেড়েই চলছে।
তাই বাধ্য আজ স্থানীয়রা তপসিখাতা পথ অবরোধ করেন।
পথ অবরোধে আটকে বহুগাড়ির লাইন । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আলিপুরদুয়ার থানার পুলিশ । পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে পুলিশ অবরোধকারীদের নিয়ে মিল মালিকের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *