তৃণমূলের তপশিলীর সংলাপ কর্মসূচি শুরু হল মালদার গাজোলে
আব্দুল ওহাব ,গাজোল : সোমবার তৃণমূলের তপশিলীর সংলাপ কর্মসূচি শুরু হল মালদার গাজোলে।এই কর্মসূচিকে সামনে রেখে এদিন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তপশিলীর সংলাপ ট্যাবলো গাড়ি উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, গাজোল ব্লক যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা , গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন , জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। মূলত রাজ্য সরকারের ১৫ বছরে তপশিলী এবং আদিবাসীদের জন্য বহু উন্নয়নমূলক কাজ ও প্রকল্প রূপায়ণ করেন। সেই সমস্ত উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তপশিলীর সংলাপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি চলবে আগামী দুমাস। আর এই দুমাস ধরে তপশিলীর সংলাপ ট্যাবলো গাড়ি গ্রামগঞ্জে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রচার করবে।
