বিজেপিতে বড়ো সড়ো ভাঙ্গন মালদা জেলায়!
আব্দুল ওহাব, মালদা: ফের বড়ো সড়ো ভাঙ্গন বিজেপিতে।মালদা জেলার মালতিপুর বিধানসভায় তৃনমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উন্নয়ন দেখে, শনিবার মালতিপুর বিধানসভা কেন্দ্রের ক্ষেমপুর অঞ্চলের চন্ডিমহিষ পুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠান করে প্রাক্তন বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী মহাশয় এর হাত ধরে বিভিন্ন বুথ থেকে প্রায় 150 টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই সভায়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হবিবুর রহমান।
