বিজেপির ‘নতুন মুখ’ চেয়ে পোস্টার, তুঙ্গে রাজনৈতিক তরজা গাজোল বিধানসভায়
আব্দুল ওহাব , মালদা : গাজোল শহরে গাজোল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থী নতুন মুখ চেয়ে পোস্টার পড়লো গাজোল ব্লকের একাধিক এলাকায় । যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হল কৌতূহল ও চাঞ্চল্য। অন্যদিকে এই পোস্টারকে ঘিরে জমে উঠল রাজনৈতিক বিতর্ক। পোস্টার পড়ার ঘটনাকে বিজেপির অন্তর্কলহ বলে দাবী করে গাজোলের বর্তমান বিধায়কের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়লেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। পাল্টা জবাব দিতে গিয়ে এই ঘটনাকে তৃণমূলের রাজনীতি বলে দাবী করলেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ। যদিও স্থানীয় গাজোলের বাসিন্দা রাজকুমার মন্ডল ও আলমপুরের টোটন মন্ডল তারা জানিয়েছেন এলাকায় পোস্টার দেওয়া রয়েছে যাতে লেখা রয়েছে গাজোল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চাই।
