মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে আটকে আরো এক টলিউড অভিনেত্রী
গত ১৮ই ফেব্রুয়ারি স্বামী সৌম মুখোপাধ্যায়ের সাথে নরওয়েতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে আটকে পড়েছেন। যুদ্ধের দামামা বেজে যাওয়ার কারণে কলকাতায় ফিরতে পারছেন না দুজনে। সেই কারণে রীতিমতো বিপাকে পড়েছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা। তার ইনস্টাগ্রাম এর পোস্টে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে প্যারিসে আছেন। তাঁদের আবুধাবি হয়ে কলকাতায় ফিরবার কথা ছিল। তবে যুদ্ধের কারণে বিমান বাতিল হয়ে যায়, আটকে পড়েছেন অভিনেত্রী। তবে প্যারিসের যুদ্ধের আবহ নেই, সেই কারণে প্যারিসে নিরাপদে রয়েছেন তাঁরা। তবে যতক্ষণ না বাড়ি ফিরছেন অভিনেত্রী বাড়ির পরিবার চিন্তায় রয়েছে।
