রথযাত্রা ক্রান্তিতে

দীর্ঘ দুবছর করোনা আবহাওয়াকে কাটিয়ে এবছর সাড়ম্বরে রথযাত্রা সারা দেশের পাশাপাশি ক্রান্তি ব্লকের চ্যাংমারি তে পালিত হল। এদিন চ্যাংমারি কদমতলা থেকে রথ যাত্রার শুভ আরম্ভ করা হয় এবং মালহাটিমোড় গিয়ে সমাপ্তি হয়। রথযাত্রা কে কেন্দ্র করে চ্যাংমারি গেটে রকমারি খেলনার দোকান বিভিন্ন প্রকার খাবারের দোকান মেলা আকারে বসেছে। এবিষয়ে উদ্যোক্তাদের পক্ষে দিলীপ দত্ত জানালেন, দীর্ঘ দুবছর পড়না আবহাওয়াকে কাটিয়ে এ বছর ২৪ তম আমাদের শুভ রথযাত্রা অতি উৎসাহের সাথে পালিত হচ্ছে। আমাদের রথযাত্রা স্বর্গীয় ধীরেন চন্দ্র রায় উদ্যোগে সর্বপ্রথম চ্যাংমারিতে শুরু হয় বলে তিনি জানালেন। এছাড়াও তিনি জানালেন আজকের থেকে উল্টো রথের দিন পর্যন্ত দুবেলা ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হবে। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে মধ্যে উৎসাহ ছিল ও চোখে পড়ার মতো।

ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *