হোটেলের রান্নাঘরে হানা! শিলিগুড়িতে ফুড সেফটি ও এনফোর্সমেন্টের যৌথ অভিযান

শিলিগুড়ি : রিঙ্কু সরকার :হোটেল-রেস্তোরাঁর খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে এবার কড়া নজরদারি। মঙ্গলবার ফুড সেফটি ডিপার্টমেন্ট, শিলিগুড়ি পুরনিগম ও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা যৌথভাবে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক নামী বেসরকারি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালান। এদিন প্রথমে শিলিগুড়ির জংশন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এরপর সালুগাড়া, দার্জিলিং মোড়-সহ বিভিন্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্তোরাঁয় তল্লাশি চালান আধিকারিকরা। অভিযানের মূল লক্ষ্য ছিল হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের গুণমান এবং খাদ্য সুরক্ষা বিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা। পাশাপাশি পুরনো বা মেয়াদোত্তীর্ণ খাবার মজুত রয়েছে কি না, রান্নাঘরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা হচ্ছে কি না—সেসব বিষয়ও পরীক্ষা করা হয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথিপত্রও খতিয়ে দেখেন আধিকারিকরা। কয়েকটি ক্ষেত্রে নথিপত্রে ছোটখাটো ভুলত্রুটি নজরে আসে। সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে দ্রুত সেগুলি সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের অভিযানে বড় ধরনের কোনও অনিয়ম বা মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। অভিযান চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী বলেন, মানুষ ধীরে ধীরে খাদ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা সম্পর্কে আরও সচেতন হচ্ছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসা করলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ—উভয়েরই মঙ্গল। তিনি আরও জানান, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ফুড সেফটির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনওরকম আপস করা হবে না এবং নিয়ম মেনেই সবকিছু খতিয়ে দেখা
