আদালত চত্বরে কাজল ঘোষকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান, ছোড়া হল ডিম

মনীষা গিরি , শিলিগুড়ি:আদালত চত্বরে কাজল ঘোষকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান, ছোড়া হল ডিম।জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার তৃণমূল নেতা কাজল ঘোষকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করার সময় উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। কাজল ঘোষকে লক্ষ্য করে একদল যুবক ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। একইসঙ্গে তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়।পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে কাজল ঘোষকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কয়েকজন যুবক আচমকাই তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি।উল্লেখ্য, রাজ্যে পালাবদলের আগে শিলিগুড়ি মহকুমার রাজনীতিতে তৃণমূলের পরিচিত মুখ ছিলেন কাজল ঘোষ। সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত অভিযোগের তদন্তের পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *