পাহাড়ে পৌঁছতে পারলেন না মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় টানা চার ঘণ্টার বৈঠক

রিংকু সরকার ,শিলিগুড়ি: প্রতিকূল আবহাওয়ার কারণে কালিম্পংয়ে পৌঁছতে পারলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাঝ আকাশ থেকেই চপার ঘুরিয়ে শিলিগুড়িতে ফিরে উত্তরকন্যায় পৌঁছন তিনি। এরপর প্রায় চার ঘণ্টার বৈঠকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, স্বাস্থ্য, রেল, বিমানবন্দর ও সীমান্ত সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক পর্যালোচনা করেন।বৈঠকে মালদার ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উত্তরবঙ্গে বন্যা মোকাবিলায় এনডিআরএফ ও এসডিআরএফ-কে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেল, বিমানবন্দর ও বিএসএফের জমি সংক্রান্ত সমস্যার সমাধান নিয়েও কেন্দ্র-রাজ্যের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়।পাহাড়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের আওতায় প্রায় ২৫০ কোটি টাকার কাজের ঘোষণার কথাও জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো নিয়েও আলোচনা হয়।কালিম্পংয়ে যেতে না পারায় দ্রুত পাহাড় সফরের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে কলকাতার উদ্দেশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *