পটুয়ায়ডারা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

রাহুল দেব বর্মন, দিনহাটা –
পটুয়ায়ডারা শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
আজ শুক্রবার সকাল ৮টা নাগাদ বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পটুয়ায়ডারা মাসান পাঠের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা দেখতে পান স্থানীয়রা।
ঘটনার বিবরণে এক স্থানীয় বাসিন্দা জানান আজ সকালবেলা গ্রাম পঞ্চায়েতের তরফে ১০০ দিনের কাজে শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটি তাজা বোমা দেখতে পান। প্রথমত আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় নাজিরহাট ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাজিরহাট ফাঁড়ির পুলিশ তাজা বোমাটি নিষ্ক্রিয় করার পর উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। প্রসঙ্গত বিধানসভা নির্বাচন শেষ হবার পর থেকেই বিভিন্ন জায়গায় মিলছে তাজা বোমা এর ফলে উদ্বিগ্ন প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *