ভেনেজুয়েলায় অতর্কিত মার্কিন আক্রমণের প্রতিবাদে শিলিগুড়ি রাজপথে এস ইউ সি আই এর বিক্ষোভ

শিলিগুড়ি : ভেনিজুয়েলায় আতর্কিত মার্কিন আক্রমণ এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে বন্দী করবার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন হাশমি চকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই। প্রসঙ্গত সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র অতর্কিতভাবে ভেনিজুয়েলা আক্রমণ চালিয়ে সেখানকার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দী করেছে।এই ঘটনায় গোটা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এহেনো কাজের তীব্র নিন্দা করে বিক্ষোভের পথে হাঁটলো এসইউসিআই। বিক্ষোভে সামিল হোন এসইউসিআই এর জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য, এছাড়া আরো উপস্থিত ছিলেন তন্ময় দত্ত, জয়ন্তী ভট্টাচার্য, জয় লোধ আরো অন্যান্যরা। জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য ঘটনার তীব্র প্রতিবাদ জানান, পাশাপাশি তিনি আরো জানান অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *