৪০ ফিট চওড়া নতুন পাকা রাস্তা তৈরির কাজের শুভ সূচনা

রাজগঞ্জ,রবি রায়ঃ রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪০ ফিট চওড়া নতুন পাকা রাস্তা তৈরির কাজের শুভ সূচনা হলো সোমবার। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে মোটাগঞ্জ পি ডব্লিউ রোড থেকে চিয়ারীখারি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা উপনয়নঘাট পর্যন্ত এই রাস্তা নির্মাণ করা হবে।
দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল মোটা গঞ্জ পি ডব্লিউ রোড থেকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা উপনয়নঘাট পর্যন্ত রাস্তা। এর ফলে প্রতিদিন যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হতো স্থানীয় কয়েক হাজার মানুষকে। বিশেষ করে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার উপনয়ন দিবস উপলক্ষে প্রতি বছর বহু মানুষের যাতায়াতের প্রধান পথ এই রাস্তা।
স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার ফিতে কেটে ও নারিকেল ফাটিয়ে এই রাস্তার কাজের শুভ শিলান্যাস করেন এসসি ওবিসি জেলা সভাপতি কৃষ্ণ দাস।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান রায়, অর্জুন দাস, জাকির হোসেন ,উত্তরবঙ্গ কুল গুরু ও ভক্ত সমাজের সকল সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

কৃষ্ণ দাস জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে উপনয়ন দিবসে কয়েক হাজার মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হতো। মানুষের সুবিধার কথা চিন্তা করেই রাজ্য সরকার এই রাস্তা পাকা করার উদ্যোগ নিয়েছে।

উত্তরবঙ্গ কুলু গুরু কুল শিষ্য ভক্ত সমাজের জলপাইগুড়ি জেলা সভাপতি বরুনাকান্ত অধিকারী বলেন নতুন এই চওড়া রাস্তার কাজ সম্পূর্ণ হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে, তেমনি এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে। সরু রাস্তা থাকায় খুব অসুবিধার সম্মুখীন হয়েছি আমরা, এবার অনেক সুবিধা হবে,এর জন্য তিনি কৃষ্ণ দাস কে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *