অবশেষে নির্ঘন্ট ঘোষণা নির্বাচন কমিশনের
নিউজডেস্ক, ১৫ মার্চ ২০২৬: রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এ বছর পশ্চিমবঙ্গয় ২ দফায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মোট ২৯৪টি বিধানসভা আসনের জন্য এই ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফার নির্বাচনের জন্য ৩০ মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীরা ৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন এবং ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।
প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৫২টি আসনে ভোট হবে।
দ্বিতীয় দফার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ২ এপ্রিল। এই দফায় ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।
দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার মোট ১৪২টি আসনে ভোট হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৪ ঠা মে হবে ভোটগণনা হবে এবং ৬ মে-এর মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে।
বাংলা সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিনের সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনর জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, ২০২৬ সালে বাংলায় ২ দফায় ভোটগ্রহণ হতে চলেছে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। রাজ্যে ভোটগণনা ৪ ঠা মে। রাজ্যে এখন পর্যন্ত মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
