পোস্ট-মর্টেম রিপোর্ট দিতে ঘুষ! উত্তরবঙ্গ মেডিক্যালে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হানায় হাতেনাতে গ্রেপ্তার

সজল দাশগুপ্ত,শিলিগুড়ি: পোস্ট-মর্টেম রিপোর্ট দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগ! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হানায় হাতেনাতে গ্রেপ্তার এক কর্মী।
জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার বিনিময়ে ৩ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে হাসপাতালের এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি নিয়ে পরিকল্পনা করে ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এরপর নির্দিষ্ট সময়ে অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার মুহূর্তেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, এই ঘুষকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে ঘুষ নেওয়ার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আরও কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *