নাওয়াপাড়া ট্রাফিক মোড়ে সাতসকালে দুর্ঘটনা

অর্পিতা পাল , রাজগঞ্জ:নাওয়াপাড়া ট্রাফিক মোড়ে সাতসকালে দুর্ঘটনা।সকাল হতেই নাওয়াপাড়া ট্রাফিক মোড়ে বাস বোঝাই একটি গাড়ি ও পিকআপ ভ্যানের সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা পারাপারের সময় বিপজ্জনকভাবে টার্ন নিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।জানা গিয়েছে, বাস বোঝাই গাড়িটি টার্ন নেওয়ার সময় আচমকাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।ঘটনার সময় রাস্তায় ভিড় তুলনামূলক কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। পরে উদ্ধারকাজ চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।তবে এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠছে নাওয়াপাড়া ট্রাফিক মোড়ের যান চলাচলের নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, এই ব্যস্ত রাস্তা দিয়ে প্রায়শই বাস বোঝাই গাড়িগুলিকে বেপরোয়া ও অসতর্কভাবে চলাচল করতে দেখা যায়।তাদের আশঙ্কা, সময়মতো সতর্কতা না নেওয়া হলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।এদিন অবশ্য অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেলেও, নাওয়াপাড়া ট্রাফিক মোড়ের এই ঘটনা যান চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতার প্রয়োজনীয়তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *