শিলিগুড়ির সেবক রোডের বেসরকারি নার্সিংহোম আনন্দলোকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

মনীষা গিরি , শিলিগুড়ি : শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত বেসরকারি নার্সিংহোমে ভয়াবহ আগুন ।শিলিগুড়ির সেবক রোডের বেসরকারি নার্সিংহোম আনন্দলোকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।জানা যায়, আচমকাই হাসপাতালের একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুনের লেলিহান শিখা নজরে আসে। ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুনের উৎস কোথায় এবং কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।হাসপাতালের ভিতরে থাকা রোগী ও কর্মীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা সম্ভব হবে।এই ঘটনাকে কেন্দ্র করে সেবক রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ এবং ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *