গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ২

রাহুল দেব বর্মন, দিনহাটা: সাহেবগঞ্জ ও নয়ারহাট পুলিশের যৌথ অভিযানে নাগরের বাড়ি এলাকায় গরু চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেফতার করল নয়ারহাট ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে গত ১৩ জুলাই মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১টা নাগাদ চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরের বাড়ি গ্রামের বাসিন্দা গোবিন্দ মোদকের একটি গরু চুরি হয়। এরপর গতকাল তিনি নয়ারহাট ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সাহেবগঞ্জ ও নয়ারহাট থানার যৌথ উদ্যোগে চৌধুরীহাট খিতাবের কুঠি এলাকা থেকে চুরি যাওয়া গরু সহ দুইজনকে গ্রেফতার করে নয়ারহাট ফাঁড়ির পুলিশ।
সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অ্যান্টনি হোরো এবং নয়ারহাট ফাঁড়ির অফিসার ইনচার্জ আনন্দ সাহা জানিয়েছেন গ্রেফতার হওয়া দুই ব্যাক্তিকে আজ দিনহাটা কোর্টে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও পুলিশের তরফে গ্রেফতার হওয়া দুই ব্যাক্তির নাম জানানো হয়নি।
এছাড়াও নয়ারহাট ফাঁড়ির অফিসার ইনচার্জ আনন্দ সাহা জানিয়েছেন কোর্টে একটি লিখিত পত্র দেবার পর উদ্ধার হওয়া গরুটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *