গোপালপুর বাজারে পথসভা করল বিজেপি

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২১ ফেব্রুয়ারি: মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর বাজারে রবিবার সন্ধ্যায় পথসভা করল বিজেপি। এখবর জানান সংশ্লিষ্ট এলাকার শক্তি প্রমুখ সুমন্ত রায়। তিনি বলেন, গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘরের নামে বিভাজন সৃষ্টি করেছে তৃনমূল এবং তৃনমূলের গোটা রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ তুলে পথ সভা করা হয় বলে তিনি জানান। অন্য দিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সোনার বাংলার বাস্তব রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০ নং মন্ডল কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কমল বর্মন, আশুতোষ সরকার, সহ-সভাপতি শ্যামল বর্মন এবং সম্পাদক রঞ্জন বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *