পঞ্চায়েত সমিতির হল ঘরে সাধারণ সভা

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: নব গঠিত ক্রান্তি পঞ্চায়েত সমিতি গঠন হবার পরে বুধবার প্রথম পূর্ণাঙ্গ মেম্বারদের নিয়ে জেনারেল সভা অনুষ্ঠিত হল ক্রান্তি পঞ্চায়েত সমিতি হল ঘরে।আজকের সভাতে ক্রান্তি ব্লক প্রশাসনিক ব্লক গঠন হবার পরে ব্লক অফিসে নুতুন কার্যালয়ে নির্মাণ করার জন্য সভাতে সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়াও নিজস্ব তহবিল জন্য ট্যাক্স সংগৃহীত করার প্রস্তাব গৃহীত হয় বলে জানান ক্রান্তি পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চানন রায়।