রায়গঞ্জে সংকল্পের প্রথম বর্ষপূর্তীতে রক্তদান শিবির
বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ:ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস এবং সংকল্প নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জে।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বানিজ্য ভবনে রক্তদান শিবির ও মূল অনুষ্ঠানটি পালিত হয়।ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বক্তৃতা,দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।এরপর দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবির মোট ৩২ জন রক্ত দাতা রক্তদান করেন।স্বাধীনতা দিবসের বিশেষ দিনে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট রক্তদাতা সন্তোষ বেগনানী,রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী,রায়গঞ্জ মুক্তির কান্ডারী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য্য,উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সম্পাদক সুব্রত সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিভিন্ন সমাজসেবী সংগঠনের মধ্যে রাইপুর প্রগতি,পূর্বাশা প্রগতি মঞ্চ,ভগিনী নিবেদিতা,এক মুঠো হাসি,সবুজ শিশু,মুক্তির পথ,রায়গঞ্জ অগ্রগামী ও নবজাগরণ নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংকল্প সংস্থার উদ্যোক্তা অর্ক রায়,প্রবাল সাহা ও তাপসী পালেরা জানান- সাধারণ মানুষ তাদের পাশে থাকলেই তারা সমাজের পাশে সর্বদা থাকতে পারবে।ভবিষ্যতে সব সময় মানুষের পাশে থাকার জন্য তারা অঙ্গীকারবদ্ধ।গত এক বছরে যেভাবে মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন আগামীতে তারা যেন আরও মানুষের পাশে থেকে কাজ করতে পারে সেজন্যই আজকের এই আয়োজন বলে উদ্যোক্তারা জানান।
