বিজেপি ছেড়ে যোগদান তৃণমূল কংগ্রেসে
বিদ্যুৎ কান্তি বর্মন, শিঙ্গিজানি :
মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড়ো শৌলমারি অঞ্চলের ১০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান,দাবি তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সূত্রে জানা যায়, মঙ্গলবার বড়শৌলমারী অঞ্চলের 2/27 বুথের উত্তর দড়িবশ ফুলবাড়ী এলাকার 10 টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন ব্লকের সম্পাদক বরুণ সরকার, অঞ্চল কনভেনার ধনিরাম বর্মন সহ অসংগঠিত শ্রমিক সংগঠনের রামকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।
