রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার প্রতিবাদে ধিক্কার মিছিল রাজবংশী ঐক্য মঞ্চের
কোচবিহার : সোমবার দুপহারত মাথাভাঙ্গা শহরত ধিক্কার মিছিল করিল রাজবংশী ঐক্য মঞ্চ, রাজবংশী সংগ্রামী সমাজ আরোহ রাজবংশী ক্ষত্রিয় সমিতির সহ অইন্যান্য সংগঠনলা। জানা গেইসে, দিন দুইয়েক আগত কোচবিহার শুকটাবাড়ি এলাকায় রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভাঙ্গি ফেলায় দুষ্কৃতীলা। সেই বাদে আন্দোলন সংগঠিত করে, রাজবংশী সমাজের নানান সংগঠন। সংগঠনের অভিযোগ, রাজবংশী সমাজের প্রান পুরুষ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভাঙ্গি ফেলে দেয় যেই দুষ্কৃতী উমার গ্রেপ্তারের দাবিত ঘাটাত নামে গোটা রাজবংশী সমাজ। ধিক্কার মিছিল করি মাথাভাঙ্গা মহকুমা শাসকক স্মারকলিপি প্রদান করে।
