পড়া না পারায় ছাত্রের পুরুষাঙ্গ টেনে ছিড়ে দিল দিদিমণি
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ: পড়া না পারায় ছাত্রের পুরুষাঙ্গ টেনে ছিড়ে দিল দিদিমণি, হাড় হিম করা অমানুষিক এই ঘটনা ঘটেছে রাজগঞ্জ ফাটাপুকুরে। স্থানীয় সূত্রে জানা গেছে গত 6 নভেম্বর প্রতিদিনের মত টিউশন পড়তে দিদিমনির বাড়িতে যান এলকেজির ঐ ছাত্র। সেই সময় পড়া না পারায় অভিযুক্ত দিদিমণি ছাত্রের পুরুষাঙ্গ টেনে ছিড়ে দেন বলে অভিযোগ। ছাত্রটি দিদিমনির বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এলে বাড়ির লোকজন ছাত্রের সঙ্গে কথা বলে দেখতে পান তার গোপনাঙ্গ প্রায় ছিঁড়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন স্থানীয় এক চিকিৎসকের কাছে ওই ছাত্রটিকে নিয়ে যায়। এরপর তাকে শিলিগুড়ি মাটিগাড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার চিকিৎসা করানো হয় এবং তার গোপনাঙ্গ 13 টি সেলাই করা হয়েছে বলে ছাত্রটির পরিবার জানিয়েছে। এই ঘটনার অভিযোগ রাজগঞ্জ থানায় জানালে অভিযুক্ত দিদিমনির বাড়ির লোকেরা ছাত্রের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ওই ছাত্রের মা সাত মাসের অন্তঃসত্ত্বা তাকে মারধোর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।