খেলা অনুষ্ঠিত হল রহমতটারি মাঠে

নিউজ ডেস্ক,শিলিগুড়ি: ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো খেলা হবে দিবস উপলক্ষে গত ১৬ ই আগস্ট রাজাডাঙ্গা হাই স্কুল মাঠে প্রথম রাউন্ড খেলা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড ৮ টি দলের খেলা অনুষ্টিত হল ক্রান্তি অঞ্চলের রহমতটারি মাঠে। আগামী ২২ শে আগস্ট সেমি ফাইনাল খেলা হবে মৌলানি গলিন্দ্রনাথ হাই স্কুল মাঠে। ফাইনাল খেলা অনুষ্টিত হবে লাটাগুড়িতে। ক্রান্তি পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চানন রায় জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেলা হবে দিবসের মাধ্যমে তারা খেলাটি পরিচালনা করছে। এতে এলাকাবাসীর মানুষ খুবেই উৎসাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *