দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল গঙ্গারামপুর পৌরসভার
নিউজ ডেস্ক,দক্ষিন দিনাজপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় সারা রাজ্য শুরু হয়েছে দুয়ারে সরকার। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে বৃহস্পতিবার দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুয়ারে সরকার ক্যাম্প হল। গঙ্গারামপুর পৌরসভার ১১ ও ১২ নং ওয়ার্ডের ও গঙ্গারামপুর ব্লকের দমদমা অঞ্চলের ক্যাম্পে এই কর্মসূচী হয় এবং সেই কাজকর্ম খতিয়ে দেখলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র। পাশাপাশি এই দুয়ারে সরকার ক্যাম্পের ফলে অনেক মানুষ উপকৃত হবেন বলে জানান পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে তার সাথেই বরাবর মানুষ উপকৃত হয়ে আসছেন যার ফলে বাংলার মানুষ বাংলার মসনদে পুণরায় দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বসিয়েছেন।
