পুলিশের বড়ো সড়ো সাফল্য
বিজয় বর্মন,শীতলখুচি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিতলখুচী থানার পুলিশ তীর-ধুনক ও ধারালো অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বেনু বর্মন বাড়ি শিতলখুচি ব্লকের রথেরডাঙা এলাকায়। ধৃতের কাছ থেকে মোট ২০ টি তীর, ২ টি তলোয়ার ও ১ টি বাঁশের তৈরি ধনুক পাওয়া গিয়েছে বলে জানা যায়।
শনিবার রাতে গোপন সুত্রে খবরের ভিত্তিতে রথেরডাঙা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানা যায়। কি কারণে ওই অস্ত্র মজুত করা হয়েছিল, ধৃতের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেসব জানতে পুলিশ বেণু বর্মণকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে বলে জানা গিয়েছে।ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
