অবৈধ মদ সহ গ্রেপ্তার ২ বিক্রেতা, আটক ২০ মদ্যপায়ী সহ ৩ জুয়াড়ী
রাহুল দেব বর্মন, সাহেবগঞ্জ: শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এই অভিযানের মধ্যে দিয়ে পুলিশ আধিকারিকরা ১১৭ বোতল দেশী, বিদেশি মদ সহ বিয়ার উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবৈধ মদ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এর পাশাপশি অবৈধ মদের দোকানে বসে মদ খাওয়ার অপরাধে ২০ জনকে এবং জুয়ার আসর থেকে ৩ জনকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোরো জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরোও বলেন অবৈধ মদের দোকানগুলির বিরুদ্ধে এই অভিযান আমাদের চলতেই থাকবে। মদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।