বন্দে মাতরম’-এর শতবর্ষ উদযাপনের আবহে কলেজ ক্যাম্পাসে অশান্তির অভিযোগ, প্রতিবাদে এবিভিপি

গোটা দেশজুড়ে যখন ‘বন্দে মাতরম’-এর শতবর্ষ উদযাপন চলছে, সেই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে অশান্তি ও হেনস্থার অভিযোগ তুলে পথে নামল এবিভিপি। এদিনের প্রতিবাদ মিছিল থেকে কলেজের ভিতরে দেশাত্মবোধক প্রতীক ও জাতীয়তাবাদী ভাবধারার উপর আক্রমণের অভিযোগ তোলা হয়। অনিকেত দে সরকার এবিবিপি উত্তরবঙ্গ যুগ্ম সম্পাদক বলেন কলেজ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দ এবং ভারতমাতার মূর্তির সামনে পতাকা ধরার মতো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। এসএফআই ও আইএসএফের মতো সংগঠনগুলি কলেজ ক্যাম্পাসে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে। যদিও এগুলি আন্দোলনকারীদের অভিযোগ।এদিন প্রতিবাদ মিছিল থেকে এবিভিপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, কলেজ ক্যাম্পাসে অশান্তি বরদাস্ত করা হবে না। ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।