সিপিআইএমের কর্মী সভা তুফানগঞ্জে
মানিক বর্মন,তুফানগঞ্জ:- তুফানগঞ্জ মুজাফফর আহমেদ ভবনের অনুষ্ঠিত হল নাটাবাড়ি বিধানসভার CPIM এর কর্মীসভা। নাটাবাড়ি বিধানসভার সমস্ত কর্মীদের নিয়ে রবিবার বেলা ১২ টা নাগাদ কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক হয়। সামনেই বিধানসভা ভোট, তাই কর্মীদের নিয়ে কিভাবে গ্রামে প্রচার করতে হবে তারেই সাংগঠনিক সভা বলে দলীয় সূত্রে খবর। উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, নাটাবাড়ি বিধানসভার CPIM এর প্রাক্তন বিধায়ক তমসের আলী,CPIM জেলা সাধারণ সম্পাদক অনন্ত রায় প্রমুখ।