৭ দিনের জন্য মেলা বসবে সামবান্দা মেলা

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২২ ফেব্রুয়ারি: শিবরাত্রি চতুর্দশী তিথিতে মেলা অনুষ্ঠিত হবে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ির সামবান্দা এলাকায়। এবছর ৭৩ তম মেলায় বসবে বিভিন্ন ধরনের দোকান সহ নাগর দোলা, ডিসকো এবং হরেক রকম দোকান। প্রত্যেক বছরের মত হলেও এবার করোনার জন্য কিছুটা হলেও সাজসজ্জা ঘাটতি হবে বলে কমিটি সূত্রে খবর। মেলা কমিটির পক্ষে পান্নালাল রায় এবং অমূল্য রায় জানান, প্রত্যেক বছরের মত মেলায় এবার হাট বসবে না। কিন্তু ৭ দিনের জন্য মেলা বসবে। এখানে হরেক রকমের দোকান সহ নাগর দোলা ডিসকো প্রভৃতি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *