২৮ নম্বর চোপড়া বিধানসভা এলাকায় ভোট প্রচারের দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি

সুবল গোপ, চোপড়া:- ভোটের দামামা এখনো বাজেনি, দলীয় প্রার্থীর নামও ঘোষণা হয় নি। তা সত্ত্বেও উত্তর দিনাজপুর জেলার ২৮নম্বর চোপড়া বিধানসভা এলাকায় ভোট প্রচারের দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। এব্যাপারে বিজেপির দুই নম্বর চোপড়া মন্ডল কমিটির সভাপতি বরুণ সিংহ জানান, ২১ এর বিধানসভা নির্বাচনে তারা আত্মবিশ্বাসি যে তারাই রাজ্যে ক্ষমতায় আসবেন। এছাড়াও চোপড়া বিধানসভাতেও তারা জয়ী হবেন। এই বিশ্বাস রেখেই তারা চোপড়া বিধানসভার বেশকিছু এলাকায় প্রার্থীর নাম ছাড়াই ভোট প্রচারের দেওয়াল লিখন শুরু করেছেন । ইতিমধ্যেই চোপড়া দাসপাড়া কালাগছ এলাকায় বিজেপির দেওয়াল লিখন চোখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *