রাজ্য ভাওয়াইয়া শিল্পীদের সংবর্ধনা

বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা:
মাথাভাঙ্গা দুই নং ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের মাঠে অনুষ্ঠিত হল রাজ্য ভাওইয়া প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ভাওইয়া শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরবঙ্গ ভাওয়াইয়া ও লোকশিল্পী সমিতির মাথাভাঙ্গা দুই নং ব্লক। এদিন রাজ্য ভাওয়াইয়া দরিয়া বিভাগে প্রথম স্থান অধিকারকারী পবিত্র বর্মন, চটকা বিভাগে প্রথম স্থান অধিকারকারী টুম্পা বর্মণ, চটকা বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী পাঞ্চালি রায়, এবং দরিয়া বিভাগে তৃতীয় স্থান অধিকারকারী শ্যামল সরকারকে কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।তারা সকলে থেকে কুচবিহার জেলার বাসিন্দা রাজ্য প্রথম স্থান অধিকার করায় খুশী কোচবিহার বাসি বলে জানা যায়। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপপ্রধান রবীন্দ্র নাথ বর্মন সিঙ্গিজনি হাই স্কুল এর প্রাক্তন শিক্ষক প্রতাপ রায় সহ উত্তরবঙ্গ ভাওয়াইয়া লোকশিল্পী সমিতির মাথাভাঙ্গা দুই নং ব্লকের সভাপতি গণেশ বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *