বদলি হলেন সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিক সৌভিক মিত্র
রাহুল দেব বর্মন,সাহেবগঞ্জ –
আজ বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারে একটি নির্দেশিকা জারি করার দরুন বদলি হলেন সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিক সৌভিক মিত্র।
প্রসঙ্গত ২০১৯ সালের ১৫ ই মার্চ তারিখে সাহেবগঞ্জ থানায় অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর পদে দায়িত্বভার নিয়েছিলেন সৌভিক মিত্র।
তিনি দীর্ঘ প্রায় ২ বছর ৪ মাস ধরে সাহেবগঞ্জ থানায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তদন্তের স্বার্থে অন্য জেলায় গিয়েই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তিনি। সাহেবগঞ্জ থানার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সৌভিক বাবুকে তার কর্মযজ্ঞের জন্য খুবই সন্মান করতেন ।
তবে আজ জেলা পুলিশ সুপারের নির্দেশিকা অনুযায়ী সাহেবগঞ্জ থানা থেকে বদলি হয়ে শিতলকুচি থানায় নিযুক্ত হচ্ছেন তিনি।
