“লক্ষ্মী ভান্ডার” নিয়ে বৈঠক হল বিডিও অফিসে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: কল্পতরু মুখ্যমন্ত্রী,একুশে বিধানসভা ভোটে তৃণমূল সুপ্রিমো ইস্তেহারে মা-বোনদের হাত খরচের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল।সাধারণ শ্রেণিভুক্ত মহিলাদের ৫০০ এবং তপশিলি জাতি-উপজাতিভুক্তদের ১০০০ টাকা দেওয়ার ইস্তেহার প্রকাশ করেছিল রাজ্য তৃণমূল।তবে মমতা ব্যানার্জী তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হলে আটকে ছিল সেই লক্ষ্ণীভান্ডার প্রকল্পের ঘোষনা।এনিয়ে বিরোধী শিবিরে নানা প্রশ্ন উঠছিল।জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের ১ লা সেপ্টেম্বর থেকে মহিলাদের জন্য সেই লক্ষ্ণীভান্ডার চালু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ব্যানার্জী।
মঙ্গলবার লক্ষীর ভান্ডার নিয়ে বৈঠক সাড়লেন মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির নারী-শিশু সমাজকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতি।এই সভায় উপস্থিত ছিলেন, মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, ব্লকের বিডিও সম্বল ঝা, সহকারি সভাপতি মজিরুল হোসেন, নারী-শিশু ত্রাণ ও সমাজ কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ কল্যাণী রায়, সিডিপিও নীলরতন হালদার প্রমূখ। আগামী ১৬ই আগস্ট থেকে দুয়ারের সরকারের কর্মসূচি মধ্য দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা যায়।মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা বলেন ইতিমধ্যে সব রকমের প্রস্তুতি শুরু করার জন্য আজকের এই সভা।এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার মাথাভাঙ্গা প্রত্যেক মহিলা বিশেষ করে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে যাদের বয়স তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
