সইন্ধ্যাত নদীত মাছ ধরার সময় বাজ পড়ি মৃত ১
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৩ রা আগস্ট :- মঙ্গল বার সন্ধ্যা ৭ টা নাগাদ নদীত মাছ ধরির যায়া বাজ পরি মরিল এক জন জুয়ান মানসী। জানা গেইসে,মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দ্বারিকা মারী গ্রামের বাসিন্দা রবীন্দ্র বর্মন (৩৭), টারির অইন্য এক ঝনের সাথত পাশের বুড়ি তোর্ষা নদীত মাছ ধরির যায়। হটাৎ বৃষ্টি শুরু হইলে ঐন্য ঝন বাড়ীর ভীতি ঘাটা ধরে। কিন্তু রবিন্দ্র বর্মন সেলাও মাছ ধরে। হটাৎ বাজ পরে নদীত। আর বাজ পড়ার কারণে নদীতেই মারা যায় রবিন্দ্র বর্মন। তার পর থানিও মানসিলা রবিন বর্মনক ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত নিয়া গেইলে ডাক্তার মৃত বলি ঘোষণা করে। এই ঘটনায় পরিবার সহ দ্বারিকা মারী গ্রাম এলাকাত নামি আসিছে শোকের ছায়া।