কেপিপি’র তরফ থাকি পালিত হইল ৭৫ তম স্বাধীনতা দিবস
কৃত্তিবাস বর্মন, শিবমন্দির

যথাযোগ্য মর্যাদার সাথে শিয়াভিটাত ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। এই দিন পত্থমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন কেপিপি’র সুপ্রিমো মেনকা রায়। এছাড়াও এই দিন এঠে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত অতুল রায়ের বেটা অমিত রায়, সলীল সিংহ সহ আরও মেল্লা জন। কেন্দ্রীয় কমিটির সদস্য অমিত রায় কন স্বাধীনতা দিবস সেলায় সার্থক হবে যেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবায় সমান অধিকার আর স্বাধীনভাবে মত প্রকাশ করিবা পারিবে ।