স্বাধীনতা দিবসে ডুয়ার্স গান্ধী যজ্ঞেশ্বর রায়কে স্মরণ ইয়াং অ্যাসোসিয়েশনের

রাঙ্গালিবাজনা: রাঙ্গালিবাজনা ইয়ং অ্যাক্টিভ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দের উপস্থিতিতে ভারতের পঁচাত্তর তম স্বাধীনতা দিবসে শ্রদ্ধার সঙ্গে ডুয়ার্স গান্ধী যজ্ঞেশ্বর রায়কে স্মরণ করা হলো। ওইদিন যজ্ঞেশ্বর বাবুর আবক্ষ মূর্তিতে তেরঙ্গা উত্তরীয় পরিয়ে, ফুল মাল্যদান করা হয়, গাওয়া হয় ভারতের জাতীয় সঙ্গীত।

ভারতের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নিয়েছিলেন মাদারিহাটের প্রথম বিধায়ক যজ্ঞেশ্বর রায়। গান্ধিবাদী যজ্ঞেশ্বর রায়কে ডুয়ার্সের গান্ধী বলা হয়। স্বাধীনোত্তর ভারতে ডুয়ার্সে শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন তিনি। গড়ে তুলেছিলেন বিদ্যালয়। এলাকার সমাজসেবী ও কর্মবীর প্রয়াত যজ্ঞেশ্বর রায়কে ভারতের পঁচাত্তর তম স্বাধীনতা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় মাদারিহাটের এমএলএ হাটে।
ওইদিন ভারতের স্বাধীনতা সংগ্রামে যজ্ঞেশ্বর রায়ের অবদান ও ভূমিকা, স্বাধীনতা আন্দোলনে তাঁর নেতৃত্বদান এবং ভারতীয় রাষ্ট্র গঠণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এলাকার বাসিন্দা দার্জিলিং সাউথ ফিল্ড কলেজের ইতিহাসের অধ্যাপক ডঃ দীনেশ চন্দ্র রায়, রাঙ্গালিবাজনা মোহন সিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার পঞ্চানন আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর‌ পৌত্র অরুণাভ রায়, জয়প্রকাশ রায় ও শান্তনু রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *