কামতাপুর প্রগ্রেসিভ পার্টির আলোচনা সভা
নিউজ ডেস্ক, শিলিগুড়ি:মঙ্গলবার ময়নাগুড়ির রাজারহাটত কামতাপুর প্রগ্রেসিভ পার্টির তরফ থাকি করা হইল এক বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভাত কামতাপুরি স্কুল সহ সাংগঠনিক আলোচনাও করা হয়। জানা যায় যে ময়নাগুড়ির রাজারহাট আর পানবাড়ি এলাকাত প্রাথমিক ভাবে দুইটা কামতাপুরি স্কুল চালু হবে। পত্তিটা স্কুলত ৪ জন করে শিক্ষক নিয়োগ করা হবে। রাইজ্য সরকার থাকি পত্তিটা স্কুলের বাদে ২৫ লক্ষ টাকা করি বরাদ্দ করা হইসে বুলি জানান জেলা সভাপতি বিমল বর্মন। এই আলোচনা সভাত উপস্থিত ছিলেন কেপিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র রায়, অপু বর্মন, সঞ্জয় রায়, মনোরঞ্জন রায়, জেলা সভাপতি বিমল বর্মন সহ আরও মেল্লা জন।
