মাতৃভাষা দিবস পালন করল সূর্যমুখী সাহিত্য ও সংস্কৃতি চর্চা

সুবল গোপ,চোপড়া:-সূর্যমুখী সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে আন্তর্জাতীক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় রবিবার চোপড়ার উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধিকর্তা ডঃ অশোক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক দিব্যেন্দু কুন্ডু ও সৌমিত্র চক্রবর্তী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রগতি সরকার, শতরুপা তালুকদার, আকাশ সরকার, মৌটুসী দে, কুহেলি দাস ও মীনা দত্ত। একুশের উপরে আলোচনায় অংশ নেন ডঃ অশোক চৌধুরী ও শিক্ষক রতন দত্ত। এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন অতুল চন্দ্র সিংহ এবং
আবৃত্তি পরিবেশন করেন মনশ্রুতি সরকার ও সংবর্তীকা চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *