চুরির ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার গরু

দিনহাটা: শিকারপুরে গরু চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গরু উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল সাহেবগঞ্জ থানার পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা নাগাদ নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর এলাকায় নাজিরহাট বাজারে গরু বিক্রি করতে আসার সময় ৩ জন দুষ্কৃতী বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মর্নেয়া-২ এর বাসিন্দা সাহাদুল হকের দুটি বলদ গরু ছিনতাই করে নিয়ে যায়। এরপর বিকেলে সাহেবগঞ্জ থানায় অভিযোগ করেন গরুর প্রকৃত মালিক। সেই অভিযোগের ভিত্তিতে মাত্র ৮ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তি কুমারগঞ্জ মৈদাম এলাকা থেকে দুটি বলদ গরু উদ্ধার করেন। তবে দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ। আজ বুধবার সকাল ১১ টা নাগাদ ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই গরুর প্রকৃত মালিকের হাতে বলদ গরু দুটি তুলে দেন সাহেবগঞ্জ থানার পুলিশ প্রশাসন।
সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোরো জানান আমাদের বিশেষ টিম গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে দুটি গরু উদ্ধার করে। আজ উদ্ধার করা গরু দুটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল।
সাহেবগঞ্জ থানার পুলিশের অতি তৎপরতায় বিশেষ অভিযানে বলদ গরু দুটি ফিরে পেয়ে প্রকৃত মালিক পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *